শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলীতে খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে আলহাজ্ব আফজাল হোসেন এম,পি

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৬৫৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে করোনা ভাইরাসে সংকটে পড়া সাতটি ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন এমপি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী তিনি নিকলী উপজেলার ১ হাজার ৮০০ দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। সহায়তার মধ্যে রয়েছে প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াঁজ, ১ কেজি লবন, ১ কেজি তৈল ও একটি সাবান। আফজাল হোসেন এমপি বলেন, করোনা ভাইরাসে পুরো বিশ্ব আজ বিপর্যস্ত। আমাদের মত গরিব দেশে সরকারের একার পক্ষে এ বিপর্যয় কাটিয়ে উঠা কঠিন।

সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমি আমার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। যতদিন এ দুর্যোগ থাকবে, ততদিন দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

খাদ্য সহায়তা বিতরণের সময় আফজাল হোসেন এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়া, সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়াম্যান রেজিয়া আক্তার, নিকলী থানার অফিসার ইনসার্জ শামছুল আলম ছিদ্দিকি, সদর ইউপির চেয়ারম্যান কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ প্রমূখসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com