শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে চা শ্রমিক পরিবার হোম কোয়ারেন্টিনে, নমুনা সংগ্রহ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৬০৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউপির চাম্পারায় চা বাগানে একদিন আগে ঢাকার নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে এসেছে ডিবজল বোনার্জি (১৬)। সে বাড়ি ফেরার পর থেকে চাম্পারায় চা বাগানে সর্বমহলে শুরু হয়েছে আতঙ্ক।

এ ঘটনার খবর পেয়ে করোনাভাইরাস সংক্রমিত সন্দেহে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বুধবার বিকালে ডিবজল বোনার্র্জি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে। সাথে সাথে তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে বুধবার রাতে জানা যায়, দীপজল নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরার পর থেকে চাম্পারায় চা বাগানে করোনা আতঙ্ক বিরাজ করছে শুনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টিম তার (ডিবজলের) নমুনা, তার মাসহ পরিবার সদস্যদের নমুনা সংগ্রহ করে। এ পরিবার সদস্যদের প্রাথমিকভাবে হোম কোয়ারেনিটনে থাকার নির্দেশনা দেওয়া হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম প্রতিদিনের সংবাদকে বলেন, যেহেতু করোনাভাইরাস সংক্রমিত এলাকা থেকে সে এসেছে সেহেতু তার ও পরিবার সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। আর পরিবার সদস্যদের এখন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
এ দিকে চাম্পরায় চা বাগানের একাধিক সূত্র জানায়, ডিবজলসহ আরও ১০/১২ জন এক সাথে নারাণয়গঞ্জ থেকে কমলগঞ্জে ফিরেছে। তারা সেখানে শ্রমিকের কাজ করতো।

 

এলাকাবাসী জোর দাবি করে বলেন, প্রশাসনিকভাবে ডিবজলকে জিজ্ঞাসাবাদ করে আগত বাকিদের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com