সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

কমলগঞ্জে জ্বর-শ্বাস কষ্টে শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৭৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের কালেঙ্গায় জ্বর শ্বাস কষ্টে ১৩ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় শিশুটি অসুস্থ্য অবস্থায় মৃত্যুবরণ করেন। খবর পেয়ে কমলগঞ্জ হাসপাতালের মেডিকেল টিম মৃত শিশুটির নমুনা সংগ্রহ করেছে। উপজেলা প্রশাসন পরিবারকে হোম কোয়ারেন্টানে থাকতে বলেছে। ঘটনাটি উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, কালেঙ্গা গ্রামের লিটন মিয়ার শিশু সন্তান জ্বর, শ্বাস কষ্টে নিয়ে কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ্য হয়ে বাড়ি ফিরে। বাড়িতে আসার পর বুধবার জ্বর, শ্বাস ও কষ্ট নিয়ে মারা যায়। মৃত্যুর খবরটি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হককে জানালে তিনি মেডিকেল টিম নিয়ে মৃত শিশুটির বাড়িতে যান। সেখানে মৃত শিশুর নমুনা সংগ্রহ করা হয়। এসময় শিশুটির পরিবারকে হোমকোয়ারেন্টানে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে শিশুর মৃত্যুতে গোটা এলাকায় আতংক বিরাজ করছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুল আলম ভূইয়া বলেন, মৃত শিশুর নমুনা সংগ্রহ করে করোনার টেস্ট করতে সিলেট পাঠিয়েছি। রিপোর্ট আসার পর জানা যাবে শিশুটি করোনা আক্রান্ত ছিল কি না।

উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, শিশুটি করোনা আক্রান্ত কিনা এই মুর্হুতে বলা যাচ্ছে না। রিপোর্ট আসার পর বুঝা যাবে। সর্তকতার জন্য পরিবারকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com