শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

করোনার সংক্রামন ঠেকাতে, ঢাকামুখী যানবাহন আটকে দিচ্ছে সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৪১৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কঠোর অবস্থানে সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে পুলিশ। পণ্যবাহী যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যক্তিগত প্রাইভেট কার ও মাইক্রোবাসে উত্তরাঞ্চল থেকে যারা ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন তাদের ঘুরিয়ে দেয়া হচ্ছে। যারা লঙ্ঘনের চেষ্টা করছেন তাদের জরিমানাও করা হচ্ছে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর উত্তর বঙ্গের প্রবেশ মুখ। এখান দিয়ে উত্তর ও দক্ষীনাঞ্চলে ২২ জেলার যানবাহন ওচলাচল করে। বর্তমানে করোনা ভাইরাসে কারনে এই মহাসড়ক দিয়ে পণ্যবাহী যানবাহন ছাড়া সকল যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ঢাকাগামী বাস, প্রাইভেটকার ও মাইক্রেবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ন্ত্রণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক, ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। জেলার প্রায় ৭৫ কি.মি. দৈর্ঘের ওই দু’টি মহাসড়কের পুলিশের সদস্যরাও জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন।

 

 

সকাল থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হাইওয়ে পুলিশ অবস্থান নিয়ে ঢাকামুখী যনবাহন আটকে দিচ্ছেন। তাদেরকে ঘুরিয়ে চলে যেতে বলা হচ্ছে। পন্যবাহী যানবাহন ছাড়া ঢাকামুখী সব ধরনের যানবাহন আটকে দেয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com