কিশোরগঞ্জ নিকলী উপজেলাতে সরকারি নিদের্শ অমান্য করে রাস্তায় অযথা বের হওয়ায় ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত উপজেলার বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।
এ সময় তিনি জানান, করোনা পরিস্থিতি প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা রক্ষায় জনগনকে অযথা রাস্তায় চলাচলে বিধি নিষেধ আরোপ করেন।মনিটরং কার্যক্রমের অশং হিসেবে প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন বাজারে অভিযান করা হয়। এ সময় সরকারি নিষেধাঞ্জা অমান্য করায় ৯ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
The site is successful, I think it’s coming late, followers??