রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে স্বেচ্ছাশ্রমে বিভিন্ন এলাকার গ্রাম লকডাউন

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৭৪০ বার পড়া হয়েছে

করোনাভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিভিন্ন এলাকার গ্রামগুলো স্বেচ্ছাশ্রমে লকডাউন করা হয়েছে।
লকডাউন করা এ সকল এলাকার রাস্তাগুলো বাঁশ দিয়ে বেড়িকেট সৃষ্টি করা হয়েছে। অনেক সড়কে আবার গাছ ফেলে বেড়িকেট সৃষ্টি করা হয়েছে।

এসব এলাকার অনেকে মনে করছে, করোনাভাইরাস প্রতিরোধে এভাবে লকডাউন ঠিক আছে। অনেকে আবার বলছে, এভাবে রাস্তায় বেড়িকেট সৃষ্টি করলে জরুরী সেবা প্রদানকারী সংস্থার গাড়িগুলো চলাচলে বাঁধার সৃষ্টি হবে।
উপজেলার সদর ইউনিয়নের বর্ম্মণপাড়া, কামালপুর ,ধারিশ্বরসহ , বিভিন্ন এলাকা ঘুরে এ ধরনের লকডাউন দেখা গেছে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এসব এলাকার সড়কগুলোতে বাঁশ ও গাছ দিয়ে বেড়িকেট সৃষ্টি করা হয়েছে। যার ফলে এ সকল এলাকার সড়ক দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে জারুইতলা ইউনিয়নের ধারিশ্বর গ্রামের এক যুবক বলেন, আমাদের এখান দিয়ে প্রচুর ভ্যান যাতায়াত করে। যারা যাতায়াত করে তাদের অধিকাংশই ঢাকা,সিলেট, নারায়ণগঞ্জ ও চট্রগ্রাম এলাকা ওই গ্রামের মানুষ আসছে। তাই এদের যাতায়েত বন্ধের জন্য আমরা সড়কে গাছ ফেলে বেড়িকেট সৃষ্টি করেছি।

নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার মাহরিয়া আহম্মেদ তুলিপ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সকলের সরকারি নির্দেশনা মেনে চলা উচিৎ। কিন্তু যারা উপজেলার বিভিন্ন এলাকায় এভাবে স্বেচ্ছাশ্রমে লকডাউন করেছেন তাদেরবে ধ্যনবাদ জানই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না বলেন, জনগণের সচেতনতা হয়ে তাদের নিজ এলাকায় যদি এমন ভাবে লকডাউন করে এবং গ্রামে গ্রামে প্রবেশদ্বারে চেক পোস্ট বসাতে পারে তা হলে আরো ভালো হতো। বিদেশ বা দেশের অন্য কোন জেলার লোক আসলে প্রশাসনকে অবহিত করতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com