বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। এর আগে জেলায় সাত চিকিৎসকসহ মোট ৩৪ জনের করোনা শনাক্ত হয়। আজ কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। সর্বমোট কিশোরগঞ্জ জেলায় এ নিয়ে ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হওয়া ৫২ জনের মধ্যে একজন মারা যাওয়া ব্যক্তি রয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরগঞ্জ জেলা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে পুরনো কোভিড-১৯ পজেটিভ দুইজন রয়েছেন। এই দুইজনের সহ মোট ২০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। বাকি ৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
নতুন করোনা শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে বাজিতপুর উপজেলার দুইজন, মিঠামইন উপজেলার তিনজন, ভৈরব উপজেলার পাঁচজন, তাড়াইল উপজেলার দুইজন, কুলিয়ারচর উপজেলার তিনজন, অষ্টগ্রাম উপজেলার একজন, নিকলী উপজেলার একজন ও কটিয়াদী উপজেলার একজন রয়েছেন।
বর্তমানে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় ৪ জন, ভৈরব উপজেলায় সর্বোচ্চ ১০ জন, করিমগঞ্জ উপজেলায় ৮ জন, বাজিতপুর উপজেলায় ২ জন, ইটনা উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ৬ জন, কুলিয়ারচর উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় দুইজন, মিঠামইন উপজেলার তিনজন, নিকলী উপজেলায় একজন, অষ্টগ্রাম উপজেলায় একজন এবং হোসেনপুর উপজেলার একজন করোনা শনাক্ত রয়েছে।