সম্প্রতি COVID-19 নভেল করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রামনে থমকে যাচ্ছে পৃথিবী। অদৃশ্য শত্রু মহামারি ভাইরাস এরই মধ্যে বাংলাদেশেও সংক্রামনের ঝুঁকিতে অগণিত মানুষ। এর মধ্যেও সিরাজগঞ্জে সন্ত্রাসী ও দূষ্কৃতিকারীদের অপকর্ম থেমে যায়নি।
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বিশেষ অভিযানে ১ টি বিদেশী রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ। আটককৃতরা হলেন পাবনা জেলার ভাঙ্গুরা থানার বাগুয়ান গ্রামের আবু বক্কর এর ছেলে আনছার আলী(৩১) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাজমান গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন(৩৬) ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া থানাধীন সাতভিলা গ্রামস্থ সাবেক ইউপি সদস্য রউফ মেম্বারের বাড়ীর পূর্বপার্শে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হইতে ১ টি বিদেশী রিভলবার, ৮ রাউন্ড গুলি, ১ টি মোটরসাইকেল, ৩ টি মোবাইলসেট ও নগদ ৫শ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।