বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ

কিশোরগঞ্জে টিসিবি’র পণ্য কালোবাজারি করে খুচরা মূলে বিক্রয় এবং মজুদ করার দায়ে চারজনকে গ্রেফতার

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৭৮৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন সতাল বাজার এলাকা হতে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ৫৮৮ (পাঁচশত আটাশি) লিটার সোয়াবিন তেল, ৪৯ (ঊনপঞ্চাশ) কেজি ডাল ও ৪৯ (ঊনপঞ্চাশ) কেজি চিনি’সহ ০৩ (তিন) জন ব্যবসায়ী এবং ০১(এক) জন ডিলারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

কালোবাজারিদের নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশেরাগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি ব্যবসায়ী চক্র নিয়মিতভাবে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর পণ্য খুচরা মূল্যে বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

আজ (১৮ এপ্রিল) শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলার সতাল বাজার এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিসমিল্লাহ স্টোরের মালিক মোঃ মাহাতাব উদ্দিন (৪৮), পিতাঃ মৃত আব্দুল করিম, সাং- উলুখলা, থানা-করিমগঞ্জ, তাহের স্টোরের মালিক মোঃ আবু তাহের (৩৮), পিতা- মৃত আব্দুল করিম, থানা-কিশোরগঞ্জ, মাইশা স্টোরের মালিক মোঃ আব্দুল হাকিম (৪৫), পিতা-মৃত আব্দুল আহাদ, সাং-সতাল তারাপাশা, থানা-কিশোরগঞ্জ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ডিলার মোঃ অলিউল্লাহ (২৮), পিতা-শহিদুল্লাহ, সাং-সতাল, থানা-কিশোরগঞ্জ, সর্ব জেলা-কিশোরগঞ্জগণ’কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রয়কৃত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ৫৮৮ (পাঁচশত আটাশি) লিটার সোয়াবিন তেল, ৪৯ (ঊনপঞ্চাশ) কেজি ডাল ও ৪৯ (ঊনপঞ্চাশ) কেজি চিনি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ডিলার মোঃ অলিউল্লাহ এর নিকট হতে উক্ত পণ্য পাইকারি দরে ক্রয় করে খুচরা মুল্যে বিক্রয় করার কথা স্বীকার করে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com