বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ

কিশোরগঞ্জে নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪, সর্বমোট ৭৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৮১২ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জ জেলায় নতুন করে ২৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ আক্রান্ত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত জেলায় ১১ চিকিৎসকসহ মোট ৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। ফলে এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৭৬ জনের মধ্যে একজন মারা যাওয়া ব্যক্তি রয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে শুক্রবার (১৭ এপ্রিল) ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল।

তাদের মধ্যে ২৪ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও চারজন মহিলা। বাকি ৬৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলায় ৮ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ৫ জন রয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) নতুন সনাক্ত হওয়ার পর এই সংখ্যা দাঁড়িয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ জন, হোসেনপুর উপজেলার ২ জন, করিমগঞ্জ উপজেলায় ১৬ জন, তাড়াইল উপজেলায় ১১ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, কুলিয়ারচর উপজেলায় ৭ জন, ভৈরব উপজেলায় ১৫ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ২ জন, ইটনা উপজেলায় ৫ জন, মিঠামইন উপজেলায় ৩ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত মোট ৩৭৪ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৭৬ জনের করোনা পজেটিভ এবং বাকি ২৯৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি আরও জানান, শনিবার (১৮ এপ্রিল) নতুন করে ১২৫ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com