শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ভৈরবের এসিল্যান্ড হীমাদ্রী খীসা করোনায় আক্রান্ত, মোট শনাক্ত-১৫

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ১৯২৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে ভৈরবের ১১জনের নমুনা পরীক্ষা করে এসিল্যান্ড হীমাদ্রী খীসাসহ মোট পাচঁজন করোনা অক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা রুবনা ফারজানা। এখন পর্যন্ত ভৈরবে ১৫জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গতঃ করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে প্রথম থেকেই বিভিন্নভাবে ভৈরবের মানুষকে সচেতন করে আসছেন উপজেলা প্রশাসন। ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষকে ঘরমুখী করার চেষ্টা করেছেন। শেষমেশ দায়িত্বপালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা। এছাড়াও পূর্বে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা আরো চারজনকে শনাক্ত করা হয়েছে।

এদিকে এসিল্যান্ড হীমাদ্রী খীসা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহল। দায়িত্বশীল সরকারি কর্মকর্তা এসিল্যান্ড হীমাদ্রী খীসার সুস্থতা কামনা করছেন সকলেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com