বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪, সর্বমোট ৭৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৭৮৯ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জ জেলায় নতুন করে ২৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ আক্রান্ত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত জেলায় ১১ চিকিৎসকসহ মোট ৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। ফলে এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৭৬ জনের মধ্যে একজন মারা যাওয়া ব্যক্তি রয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে শুক্রবার (১৭ এপ্রিল) ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল।

তাদের মধ্যে ২৪ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও চারজন মহিলা। বাকি ৬৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলায় ৮ জন, তাড়াইল উপজেলায় ৫ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ৫ জন রয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) নতুন সনাক্ত হওয়ার পর এই সংখ্যা দাঁড়িয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ জন, হোসেনপুর উপজেলার ২ জন, করিমগঞ্জ উপজেলায় ১৬ জন, তাড়াইল উপজেলায় ১১ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, কুলিয়ারচর উপজেলায় ৭ জন, ভৈরব উপজেলায় ১৫ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ২ জন, ইটনা উপজেলায় ৫ জন, মিঠামইন উপজেলায় ৩ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত মোট ৩৭৪ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৭৬ জনের করোনা পজেটিভ এবং বাকি ২৯৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি আরও জানান, শনিবার (১৮ এপ্রিল) নতুন করে ১২৫ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com