কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স ইন্ডাষ্টিজ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প (নাসিব) ও ইট ভাটা মালিক সমিতির পক্ষ থেকে রোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে ১ হাজার আসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে স্থানীয় অতিথি কমিউনিটি সেন্টারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স ইন্ডাষ্টিজ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প (নাসিব) ও ইট ভাটা মালিক সমিতির নেতাকর্মীদের সহায়তায় চাল, আলু, লবন ও সাবান হতদরিদ্র ও কর্মহীন মানুষের হাতে হাতে এসম খাদ্য সামগ্রী তুলেদেন নেতাকর্মীরা ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, চেম্বার অব কমার্স ইন্ডাষ্টিজ লিঃ এর সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল, সিনিয়র সহ-সভাপতি মো. খালেকুজ্জামান, সহ-ইকবাল আহম্মদ চৌধুরী, পরিচালক এনায়েত করিম অমি, বোরহান উদ্দিন ও মো. সোহেব ও জহিরুল ইসলাম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
চেম্বার অব কমার্স ইন্ডাষ্টিজ লিঃ এর সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল বলেন, পর্যায়ক্রমে রোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে আরো আসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে আমাদের।