সিরাজগঞ্জের কামারখন্দে ঔষুধ কোম্পানীর গাড়ীর ধাক্কায় আবদুর রহমান মন্ডল (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের আলকাস আলী মন্ডলের ছেলে।
আজ (১৯ এপ্রিল) রোববার দুপুরে কামারখন্দ উপজেলার কড্ডা-উল্লাপাড়া আঞ্চলিক সড়কে রসুলপুর কৃষ্ণচুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বলেন, দুপুরে স্কয়ার কোম্পানীর ঔষুধ বহনকারী একটি গাড়ী চৌবাড়ি থেকে রসুলপুরে আসছিলো। গাড়ীটি রসুলপুর গ্রামের কৃষ্ণচুড়া মোড়ে পৌছলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুল ছাত্র আবদুর রহমান মন্ডলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এঘটনায় গাড়ীটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।