রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে জেলা পরিষদের উদ্যোগে ৩শ ৫০ পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৬৮৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কিশোরগঞ্জের হোসেনপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যেগে ৩ শ ৫০ টি দুস্থ, অসহায় ও ঘরবন্দি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচী শুরু হয়েছে ।
আজ রবিবার (১৯ এপ্রিল) বিকেলে জেলা পরিষদ সদস্য মোঃ মাসুদ আলমের নেতৃত্বে ডাক বাংলোতে পৌরসভার ২২জন দুস্থ অসহায় ও ঘরবন্দি পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মডেল প্রেসক্লাবে সভাপতি এস এম তারেক নেওয়াজ,সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, মোঃ ডালিম মিয়া, জেলা পরিষদ ডাক বাংলোর স্টাফ মোঃ সাইদুল আলম উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদ হোসেনপুর-২ এর সদস্য মোঃ মাসুদ আলম জানান, উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ শ ৫০ টি দুস্থ, অসহায় ও ঘরবন্দি পরিবারের জন্য ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ টি সাবান, ১ লিটার তৈল ও ২ টি করে মাস্ক সরবরাহ করা হয় ।
ত্রাণ বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন বলেন, ধৈর্য্য হারা হওয়ার কিছু নেই, আমরা আপনাদের পাশে আছি, থাকবো। তিনি আরো বলেন, নিজে ঘরে থাকুন, ভালো থাকুন। পাশের ঘরের মানুষকেও ভালো থাকতে বলুন, তাহলে আমরা এ দুর্যোগ মোকাবিলা করতে পারবো ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com