সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

প্যারিসের পানিতে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৫০৯ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্যারিসের ২৭টি বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছিল পৌরসভার পানির নমুনা। তার মধ্যে ৪টি নমুনায় সামান্য পরিমাণে করোনাভাইরাসের সন্ধান মিলেছে বলে জানিয়েছে প্যারিস ওয়াটার অথোরিটি। তবে এগুলি পানীয় জল নয়। মূলত পার্ক, বাগানে পানি দেওয়া, রাস্তা সাফ করা, ইত্যাদি কাজে পৌরসভা এই পানি ব্যবহার করে। এএফপির বরাত দিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

মূলত সেইন নদীর থেকে এই পানি তোলে প্যারিস ওয়াটার অথোরিটি। শুধু রাস্তা সাফ বা বাগানে জল দেওয়াই নয়, প্যারিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বিখ্যাত ফোয়ারাগুলিতেও এই পানিই ব্যবহার করা হয়।

নমুনা পরীক্ষায় কভিড-১৯ পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সম্পূর্ণ নেটওয়ার্কটি। তবে প্যারিস ওয়াটার সাপ্লাই অথরিটি জানায় এতে সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না। কারণ তাদের জন্য পানীয় জলের যে পাইপলাইনগুলো আছে, তার সঙ্গে এটির কোনও সম্পর্ক নেই। সেগুলি সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন সিস্টেমে চলে। তাই আশঙ্কার কোনও কারণ নেই।

অন্যদিকে এই সাপ্লাই সিস্টেমটি কীভাবে করোনামুক্ত করা যায়, সে বিষয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা। আপাতত বন্ধ রাখা হয়েছে সম্পূর্ণ লাইনটি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্যারিসের পানীয় জলে করোনাভাইরাস থাকতে পারে কিনা। এর আগে একাধিক ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পানির পরিশোধন কেন্দ্রে পরিশোধনের সময়েই করোনাভাইরাসসহ অন্যান্য ভাইরাস নষ্ট হয়ে যাবে। তাছাড়া এখনও পর্যন্ত পানীয় জল থেকে সংক্রমণের কোনও হদিশ মেলেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com