বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২৫

মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা, ফরিদপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৬৪৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ মাতুব্বর (৪৫) নামে ১ কৃষক নিহত হয়েছে। সে উক্ত গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে অন্ততপক্ষে ২৫ জন । আহতদেরকে পার্শ্ববর্তী সদরপুর ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ীঘর ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ তাৎক্ষনিকভাবে উভয় গ্রুপের ১২ জনকে আটক করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম এবং স্থানীয়রা জানান, গ্রামের প্রভাবশালী শাহজাহান মাতুব্বর ও জাহাঙ্গীর মাতুব্বর পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ-সংঘাত চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে প্রতিদ্বন্দী দু’দল গ্রামবাসী সংঘবদ্ব হয়ে ঢাল, সরকী, রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। দীর্ঘক্ষণ সংঘর্ষের ফলে উভয়পক্ষের অন্ততপক্ষে ২৫ জন আহত হয়। এতে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে শহিদ মাতুব্বর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সদরপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে । জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com