সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের মাওলানাদের উদ্যোগে খুব খুশি হয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ১৮১৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মাওলানাদের একটি উদ্যোগের কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব খুশি হয়েছেন।

জেলার স্থানীয় এক ইমামের কাছ থেকে জানতে পারেন, তারা একটি টিম তৈরী করেছে। যে টিম এই করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার গোসল থেকে দাফনের কাজ সম্পন্ন করে।

প্রধানমন্ত্রী এই কথা শুনে বলেন, আমি খুব খুশি হয়েছি। বাহ এই শিক্ষাই তো আমাদের ধর্মও শেখায়। আপনারা খুব বড় ও মহৎ একটি উদ্যোগ নিয়েছেন। যেখানে সন্তান তার বাবা মাকে ফেলে রেখে যায়। এই সময় এমন উদ্যোগ প্রশংসিত। আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েই যেন কাজগুলো করেন সেদিকে খেয়াল রাখবেন।

প্রধানমন্ত্রী আরো খুশি হন, যখন তিনি শুনতে পান শুধু মুসলমান নয়, সব ধর্মের মানুষের জন্যই এই ব্যবস্থা তারা করেছেন। জেলা প্রশাসককে তাদের সর্বাত্নক সাহায্য করার নির্দেশ দেন।

গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী করোনাভাই’রাস নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন এবং সংশ্লিষ্ট জেলাগুলোর অবস্থা সম্পর্কে অবগত হয়েছেন।

সোমবার ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com