শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ২৪, সর্বমোট ১৬৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৭৯০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে ২৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।

 

গত রবিবারে (১৯ এপ্রিল) পাঠানো ১০১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আজ বুধবার (২২ এপ্রিল) পাওয়া যায়। এতে নতুন করে ২৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।

কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৬৫ জনে দাঁড়িয়েছে।  এর মধ্যে এক শিশুসহ তিনজন মারা যাওয়া ব্যক্তি রয়েছে। তিনজনেরই মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।

 

মারা যাওয়া তিনজন হলো, করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া (৪৬), কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার টেনু সাহার গলি এলাকার নিতাই (৬০) এবং হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিন পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান।

 

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে রোববার (১৮ এপ্রিল) সকালে ১০১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ২৪ জনের কোভিড-১৯ পজেটিভ এবং বাকি ৭৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত এই ২৪ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ১৩ জন মহিলা।

 

নতুন করোনা শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে বাজিতপুর উপজেলায় ৪ জন, ভৈরব উপজেলায় ৬ জন, কুলিয়ারচর উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, নিকলী উপজেলায় ৪ জন, পাকুন্দিয়া উপজেলায় ১ জন ও কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩ জন রয়েছেন।

 

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরও জানান গত ১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সংগ্রহীত নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায় নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com