করোনাভাইরাসের আতঙ্কে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত, বিপনিবিতান ও গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের রোজগারে টান পড়ায় বেড়েছে ভোগান্তি। অন্যদিকে করোনাভাইরার প্রতিরোধে সুরক্ষাসামগ্রীর সংকট আছে বাজারে। এমন পরিস্থিতিতে প্রশাসনসহ এনজিওরাও এগিয়ে এসেছে।
বর্তমান করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে বেসরকারী সংস্থা গ্রামীণ ব্যাংক নিকলী উপজেলা শাখার উদ্যোগে বৃস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ১০ জন ভিক্ষুক পরিবারের মাঝে ৩০ কেজি চাল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাল, ৪ কেজি পেয়াজ, ২ কেজি লবন, ২ লিটার তৈল, ৪ টি সাবান ও নগদ ৬০০ টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক নিকলী উপজেলা শাখার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম, অফিসার রুপা রানী বিশ্বকর্মা, সি কে ব্যবস্থাপক উচ্চতরমান আব্দুল্লাহ-আল মামুন, সি কে ব্যবস্থাপক উচ্চতরমান জহিরুল ইসলাম, সি কে ব্যবস্থাপক আবুল কাশেম প্রমুখ।