বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ ২০২০ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের চাঁদপুরগামী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মোটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় মাদক ব্যবসায়ী জনি ঘোষ (৩৬), পিতা- জয় ঘোষ, সাং- পূর্ব বলাখাল (মালিবাড়ি), থানা- হাজীগঞ্জ ও মোঃ রনি শেখ (২৭), পিতা- মোঃ রমজান শেখ, সাং- শিলন্দিয়া (১৪নং ওয়ার্ড, রুস্তম শেখের বাড়ি), থানা- চাঁদপুর সদর, উভয় জেলা- চাঁদপুর দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

এ সময় তাদের নিকট থেকে সর্বমোট ৩,৩৩০ (তিন হাজার তিনশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয় এবং ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

 

ধৃত আসামী দ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com