রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

অবশেষে ডিসি’র সহযোগিতায় বয়স্ক ভাতার কার্ড পেলেন কিশোরগঞ্জের নিকলি’র সেই বৃদ্ধ

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ১৬৯৫ বার পড়া হয়েছে

ওয়ান নিউজ ২৪ ডটকমে সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টা পর অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন ৯৭ বছরের বৃদ্ধ গিরীন্দ্র চন্দ্র সাহা।

 

শনিবার (২৫ এপ্রিল) রাতে নিকলী সদর ইউনিয়নে সাহা পাড়া গিরীন্দ্র চন্দ্র্র সাহার বাড়িতে এসে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্ত সামছুদ্দিন মুন্না ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির তার হাতে বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেন।

 

এর আগে আজ (২৫ এপ্রিল) শনিবার বিকেলে ওয়ান নিউজ ২৪ ডটকমে ‘কিশোরগঞ্জের নিকলীতে ৯৭ বয়সে ভাতা পাচ্ছেনা আর কত বছর হলে বয়স্ক ভাতা পাবেন’ এই শিরোনামে ওয়ান নিউজ ২৪ ডটকমে সংবাদটি প্রকাশ হয়। সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টা পরই বিষয়টি কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরীর নজরে আসে। পরে তিনি নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলেন। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এবং ওই নিউজের প্রতিবেদক নিকলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক দিলীপ কুমার সাহাকে নিয়ে নিকলী সদর ইউনিয়নে সাহা পাড়ায় বৃদ্ধ গিরীন্দ্র চন্দ্র্র সাহার বাড়িতে এসে বয়স্ক ভাতার কার্ড তার হাতে তোলে দেন।

 

এ সময় প্রধানমন্ত্রীর ত্রানের ১০ কেজি চাল, ৪কেজি আলো, কেজি ডাল ও ১ টি সাবানও তাকে দেওয়া হয়। একই সময় তার ঘরের পাশে থাকা আরেক নিম্ন আয়ের মহিলা কলি রাণী দেবনাথকেও একই ত্রাণ দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com