বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে গৃহবন্দি আছে কোটি পরিবার। বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্বই যখন প্রথম সমাধান ঠিক তখনই সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন করা হয়েছে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা লকডাউন এর আওতায়। কোটালীপাড়ার সব শ্রেণী পেশার মানুষ এখন কর্মহীন হয়ে বাড়িতেই রয়েছে।
ঠিক এমনই সময় হাজার মানুষের মুখে খাদ্য সামগ্রী তুলে দিয়ে অসহায় পরিবারগুলোর মু্খে হাসি ফুটিয়েছেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।বঙ্গবন্ধু কন্যা ও সরকার প্রধান শেখ হাসিনার পক্ষে মুসলমানদের পবিত্র মাহে রমজান ও করোনাভাইরাস এর কারণে গৃহবন্দী, কর্মহীন, অসহায় পরিবারের সংকটময় মুহূর্তে এ সকল খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
আজ রবিবার ৩নং রামশীল ইউনিয়নেে ৯টি ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে গিয়ে গিয়ে চাল, ডাল, তেল , আলু , সহ নিত্যপ্রয়োজনী খাদ্য পৌছে দেওয়া হয় । গতকাল শনিবারও ২নং সাদুল্লাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সহস্রাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর তুলে দেওয়া হয়েছে।
এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রামশীল ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বালা,রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রামানন্দ ঢালী, রামশীল কলেজের অধ্যক্ষ জয়দেব বালা,রামশীল ইউনিয়ন যুবলীগের সভাপতি তমাল বাড়ৈ, যুবলীগ নেতা শ্যামল কান্তি বাড়ৈ, সংবাদ কর্মী ও স্থানীয় নেত্রীবৃন্দ।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এসকল খাদ্য সামগ্রী আমি আমার নেতা কর্মীর মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আগামীতে আরো বেশি খাদ্য সামগ্রী বিভিন্ন ইউনিয়নে পৌঁছে দিতে পারব বলে আশা করি। এ সময় তিনি উপজেলাবাসীর প্রতি অনুরোধ করে বলেন দেশের এই ক্রান্তিলগ্নে আপনারা ঘরেই থাকুন, আপনাদের যেকোনো সমস্যা ও সমাধানের জন্য উপজেলার হেল্প ডেক্স নাম্বারে অথবা আমাকে কল করে জানান, আমার প্রতিনিধিদল আপনার বাড়িতে হাজির হয়ে যাবে আপনার সমস্যা সমাধানের জন্য। তবুও পরিবারের সকল সদস্যের কথা চিন্তা করে বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন।