সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

সারা দিন রাস্তায় পড়েছিলেন এই ব্যক্তি, ভয়ে কাছে যায়নি কেউ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৭৯২ বার পড়া হয়েছে

মানুষ মানুষের জন্য। কোনো মানুষ চলার পথে বিপদে কিংবা অসুস্থ হলে অন্য মানুষগুলো এগিয়ে যেতেন। কিন্তু করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় আজ কেউ কারো বিপদে এগিয়ে যাচ্ছেন না। কেউ রাস্তায় পড়ে থাকলেও খোঁজ নিচ্ছেন না।

ঠিক এমনই এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী চড়পাড়া এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন। করোনা আতঙ্কে তার পাশে যায়নি কেউ।

শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কের ওপর পড়েছিলেন ওই ব্যক্তি। করোনাভাইরাসের ভয়ে স্থানীয় লোকজন তার কাছে যাননি।

স্থানীয় লোকজন জানান, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে শনিবার সকাল থেকে মহাসড়কের ওই স্থানে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখেন।

করোনাভাইরাসের ভয়ে কেউ তার কাছে যাচ্ছেন না। তাছাড়া কেউ তাকে উদ্ধার করে হাসপাতালেও নেননি। আবার কেউ কেউ বলছেন, দুর্বৃত্তরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে ওই স্থানে ফেলে রাখতে পারে। তিনি শার্ট, প্যান্ট পরিহিত এবং তার কাছে একটি ব্যাগও রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান জানান, বিষয়টি জানার পর গোড়াই হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক মতিয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে কিছুটা সুস্থ দেখা গেছে। দুর্বৃত্তরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে মহাসড়কের ওই স্থানে ফেলে রাখে। তার বাড়ি কুড়িগ্রামে। তাকে টাকা দিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com