বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

খাগড়াছড়ি, রাঙামাটি, সাতক্ষীরা ও নাটোর জেলা এখনও করোনামুক্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৪৯ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের ৬০টি জেলায়। এখনও ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি শুধু চার জেলায়৷ জেলা চারটি হলো-খাগড়াছড়ি, রাঙামাটি, সাতক্ষীরা ও নাটোর।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা সোমবার দুপুরে এই তথ্য জানান।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) শিশুসহ আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা সোমবার পর্যন্ত বেড়ে ১৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে আরও ৪৯৭ জনের করোনা শনাক্ত হওয়ায় দেশের ৬০ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জনে।।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন মারা যাওয়া সাতজনের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী। একজন শিশু রয়েছে। সাতজনের মধ্যে পাঁচজন ঢাকার এবং বাকি দুজনের মধ্যে একজন সিলেট ও একজন রাজশাহীর।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় আরও ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৩১ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে৷ তিনজন রোগীকে শনাক্ত করার ঘোষণা দেয়া হয়েছিল সেদিন৷ পরের ছয়দিন নতুন কোন রোগী ধরা পড়েনি৷

এরপর তিনদিন ছাড়া প্রতিদিন রোগী শনাক্ত হয়েছে৷ তবে পরীক্ষার মাত্রা বাড়ায় চার এপ্রিলের পর থেকে আক্রান্তদের সংখ্যা  ক্রমশ বাড়তে থাকে৷ সর্বোচ্চ ৫০৩ জন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ২৪ এপ্রিল৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com