শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

লকডাউন ভেঙে সন্ন্যাসীর আগমনে ভারতে বিশাল জমায়েত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৪৪৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই আরও ভয়াবহ আকার ধারণ করছে ভারতের বিভিন্ন রাজ্যে। এরই মধ্যে করোনা সংক্রমণের তোয়াক্কা না করে বড় জমায়েত দেখা গেল মধ্যপ্রদেশে।

মঙ্গলবার মধ্যপ্রদেশের সাগর জেলায় এক জৈন সন্ন্যাসীর আগমন ঘিরে কয়েকশো মানুষের জমায়েত দেখতে পাওয়া যায়। ওই সন্নাস্যী ও তার শিষ্যদের স্বাগত জানাতেই মূলত এই বিশাল ভিড় হয় বলে জানা যাচ্ছে।

 

ভারতে যে রাজ্যগুলিতে করোনার প্রকোপ ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে তার মধ্যে অন্যতম এই মধ্যপ্রদেশ।

কয়েক দিন থেকেই দেশের বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব ভাঙার অভিযোগ আসতে থাকে। সামাজিক দূরত্ব ও লকডাউন না মানলে পরিস্থিতি বুঝে বিশেষ ব্যবস্থা নিতে আন্তঃরাজ্য বিশেষ কেন্দ্রীয় দলও গঠন করা হয়েছে। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই মধ্যপ্রদেশের সাগর জেলায় এই বিশাল জমায়েত দেখা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com