শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০০ বছরের ইতিহাসে এবারই প্রথম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২০
  • ৬০৫ বার পড়া হয়েছে

প্রায় দুইশত বছরের ইতিহাসে এবারই প্রথম কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হচ্ছেনা।

করোনা পরিস্থিতিতে মুসল্লীদের জীবনের ঝুঁকি বিবেচনা করে ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমন রোধে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী। গত বৃহস্পতিবার ঈদ জামাতের বিষয়ে সিদ্ধান্ত নিতে আলেম ওলামাদের সাথে বৈঠক করে ধর্ম মন্ত্রণালয়। বৈঠকে ঈদের জামাত খোলা ময়দান বা ঈদগাহের পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়। এছাড়াও কোলাকুলি ও করমর্দনের বিষয়ে নিরুৎসাহিত করা হয়।

১৮২৮ সালে প্রথম শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯৩তম ঈদুল ফিতরের বড় জামাত। ঈদগাহের শুরু থেকে আজ পর্যন্ত শোলাকিয়ায় কখনো ঈদের জামাত বন্ধ হয়নি। এবারই করোনা ভাইরাসের কারনে ঈদের জামাত বন্ধ করা হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com