বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনার কাছে হেরে গেলেন সিএমপি’র ডিসি মিজানুর রহমান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৭৬১ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের সাথে ২১ দিন লড়াই করার পর অবশেষে হেরে গেলেন চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান।

সোমবার (১৩ জুলাই) ভোররাতে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিএমপির মুখপাত্র ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ গণমাধ্যমকে বলেন, গত ২৩ জুন মিজান স্যারের শরীরে করোনা ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য স্যারকে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকায় নিয়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হতে থাকলে গত ৯ জুলাই থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত সেখানেই তিনি মারা গেলেন।

করোনা মহামারির পর থেকেই নগরবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে দায়িত্বশীল ভূমিকা রেখেছিলেন ডিসি মিজানুর রহমান। জনসাধারণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, সচেতনতা সৃষ্টি, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী, ত্রাণ বিতরণসহ আরও বিভিন্ন ক্ষেত্রে তিনি সরাসরি মাঠপর্যায়ে থেকে তদারকি করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com