শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ভূমি সংক্রান্ত জাল দলিল ও বিভিন্ন কর্মকর্তাদের নকল সীল’সহ প্রতারক আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৮৯৯ বার পড়া হয়েছে

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া গাছ বাজার এলাকা হতে ভূমি সংক্রান্ত জাল দলিল ও কিশোরগঞ্জ জেলার সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তদের নকল সীল এবং কিশোরগঞ্জ জেলা কোর্টের নকল খানার নকল সীল উদ্ধার এবং জালিয়াতি ও প্রতারকচক্রের ১ জন সদস্য আটক হয়েছে।

 

কিশোরগঞ্জ জেলার সাধারণ মানুষকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে কিশোরগঞ্জ জেলার সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তাদের সীল এবং কিশোরগঞ্জ জেলা কোর্টের নকলখানার সীল তৈরী করে ভূমি সংক্রান্ত জাল দলিল তৈরীর মাধ্যমে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর থানা ও আশপাশ এলাকায় জালিয়াতি ও প্রতারণা ব্যবসা করে আসছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবে জানতে পারে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন শোলাকিয়া গাছ বাজার এলাকায় জেলার সাব-রেজিষ্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তাদের সীল এবং কিশোরগঞ্জ জেলা কোর্টের নকলখানার সীল অবৈধভাবে তৈরী করে ভূমি সংক্রান্ত জাল দলিল প্রস্তুতের কাজ করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

আজ (২৩ জুলাই) র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রাত সাড়ে ১২ টায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন শোলাকিয়া গাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী জাকির খান (৪৩), পিতাঃ আব্দুল মতিন খান, সাং- সাররং, ইউপি-সাচাইল, থানা-তাড়াইল, এ/পি- শোলাকিয়া গাছ বাজার, থানা ও জেলা-কিশোরগঞ্জ এর নিকট হইতে ভূমি সংক্রান্ত বিভিন্ন ধরনের জাল দলিল ও সাব-রেজিষ্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তাদের বহুসংখ্যক নকল সীল এবং কিশোরগঞ্জ জেলা কোর্টের নকলখানার নকল সীলসহ আটক করা হয়।

 

আসামীর নিকট থেকে সর্বমোট ৬৭ টি সীল জব্দ করা হয়। এছাড়াও আসামীর নিকট থেকে তারই হাতের লেখা নকল দলিলসহ পাকিস্তান আমলের নকল স্টাম্প এবং বিপুল পরিমানের ভূয়া মাঠপর্চা, নকল খতিয়ান ও ভূয়া দলিল উদ্ধার করা হয়। উল্লেখ্য ধৃত আসামী ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাদেরও নকল স্বাক্ষর করতে হস্তসিদ্ধ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ সে প্রতারণার মাধ্যমে সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তাদের সীল এবং কিশোরগঞ্জ জেলা কোর্টের নকলখানার সীল অবৈধভাবে তৈরী করে জাল দলিলের ব্যবসা করত। র‌্যাব জানায় প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান সব সময় অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com