করোনা মহামারির মধ্যে দেশব্যাপী পালিত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে পরিবারের সাথে ঈদ কাটাতে বাড়িতে এসেছিলো কর্মজীবী জনসাধারণ। ঈদের ছুটি শেষে এবার কর্মস্থলে ফেরার পালা।
ঢাকাগামী যাত্রীদের নেই যেনো স্বস্তির নিশ্বাস! একে তো স্বাস্থ্যবিধি না মেনে বাসে গাদাগাদি করে যাত্রী নেওয়া হচ্ছে তার উপর বাড়তি ভাড়া । অনেকটা মরার উপর খরার ঘাঁ ! বেলকুচির বাস কাউন্টারগুলোতে সরেজমিনে পরিদর্শন করে দেখা গিয়েছে বাস্তব চিত্র । সরকার নির্দেশিত ভাড়া ৪০০ টাকা হলে ও যাত্রীদের কাছে থেকে নেওয়া হচ্ছে ৫০০ টাকা।
একই চিত্র দেখা গিয়েছে সিরাজগঞ্জ সদর কড্ডার মোড় বাস কাউন্টারগুলো তে ! এস আই বাস কাউন্টারে ৫০০-৫৫০ টাকা রাখা হচ্ছে ঢাকাগামী টিকেটে।
এ বিষয়ে কড্ডার মোড় এস আই কাউন্টারের আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন,কড্ডা থেকে ঢাকার ভাড়া ৫০০ টাকা আর বকশিস ৫০ টাকা ।আরেকটা দুঃখজনক বিষয় এস আই কাউন্টার কড্ডার মোড় শাখা তাঁরা টিকিট ইস্যু করে বাড়তি টাকা নিলেও টিকেটে টাকার অংক লিখছেন না ।এ বিষয়ে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ সময়ের দাবী।