শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

মুজিববর্ষ উপলক্ষে দৌলতখান উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২১২ বার পড়া হয়েছে

মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ভোলার দৌলতখান উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার  এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। এছাড়া এসময় তার সাথে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) জীতেন্দ্র কুমার নাথ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দৌলতখান উপজেলা ভূমি অফিস, দৌলতখান পৌর ভূমি অফিস এবং চরখলিফা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে জলপাই, কদবেল, ডালিম, লেবু, পেয়ারা প্রভৃতি বৃক্ষের চারা রোপন করা হয়।

কর্মসূচি শেষে প্রধান অতিথি রোপিত বৃক্ষের  যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com