রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উগ্রবাদী বই এবং লিফলেটসহ জেএমবি’র সক্রিয় সদস্য আটক

ডেস্ক রিপোর্
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৯২৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে উগ্রবাদী বই এবং লিফলেটসহ জেএমবি’র দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

গোপন সংবাদে র‌্যাব অবগত হয় যে, মোঃ আব্দুল হালিম (৪৪) পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-উকিলপাড়া, নীলগঞ্জ রোড, থানা ও জেলা- কিশোরগঞ্জ বর্তমানে কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকায় তার বসতবাড়িতে আরও অজ্ঞাতনামা কয়েকজন নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যগণসহ গোপনে নাশকতার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এর আভিযানিক দল আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) মধ্যরাতে (৩ টা ৩৫ মিনিটে) কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন উকিলপাড়া মোঃ আব্দুল হালিমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে এবং তার হেফাজত হতে নিষিদ্ধ উগ্রবাদী বই ৬টি, বুকলেট ৭টি, লিফলেট ১২টি এবং মোবাইল সেট ১টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। ধৃত ব্যক্তি ইতোপূর্বে ২০১০ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের গোপন বৈঠকের সময় আইন-শৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়।

মোঃ আব্দুল হালিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন ইসলামি উগ্রবাদী বক্তার বয়ান শুনত এবং এইসব শুনে সে উগ্রবাদের প্রতি উদ্ভুদ্ধ হয় ও জেএমবি এর সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে। সে নিজেকে জেএমবি এর সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়। উক্ত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করত, বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করে উগ্রবাদী ও নাশকতামূলক কর্মকান্ডে উদ্বুদ্ধ করার জন্য দাওয়াত করতঃ এবং সংগঠনের জন্য দাওয়াতের মাধ্যমে সদস্য সংগ্রহ করতঃ সংগঠনকে সক্রিয় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখত।

ধৃত ব্যক্তির বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com