বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আসছে কম দামের আইফোন ১২

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯২ বার পড়া হয়েছে

অ্যাপলের বহুল প্রতিক্ষীত ‘আইফোন ১২’ চলতি বছরের অক্টোবরে বাজারে আসছে। আগামী ১২ অক্টোবরই ‘আইফোন ১২’এর উন্মোচন হবে এবং ১৮ অক্টোবর তা ভোক্তাদের জন্য বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। চলতি সপ্তাহেই বিষয়টি অফিশিয়ালি নিশ্চিত করবে অ্যাপল।

 

তবে সেই ঘোষণার আগেই আলোচনার তুঙ্গে আইফোনের সর্বশেষ সংস্করণটি। ফোনটি কেমন হতে যাচ্ছে, কত দামে কেনা যাবে এসব নিয়ে আলোচনায় মেতেছে অ্যাপলপ্রেমীরা। ভোক্তাদের আগ্রহকে বিবেচনায় এনে ‘আইফোন ১২ এর আগাম ধারণা দিয়েছে মার্কিন সাময়িকী ফোর্বস, প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

অ্যাপলের কর্মকর্তাদের বরাত দিয়ে ভার্জ জানিয়েছে, ‘আইফোন ১২’ একটি ফাইভজি প্রযুক্তির ফোন। এটির চারটি সংস্করণ বাজারে অবমুক্ত হবে। সংস্করণগুলো হলো – ‘আইফোন ১২’, ‘আইফোন ১২ ম্যাক্স’, ‘আইফোন ১২ প্রো’ ও ‘আইফোন ১২ প্রো ম্যাক্স’।

 

প্রতিটি সংস্করণের সাইজে ভিন্নতা থাকছে। আইফোন ১২ ফোনটি হবে ৫.৪ ইঞ্চি, আইফোন ১২ ম্যাক্স ৬.১ ইঞ্চি, আইফোন ১২ প্রো ৬.১ ইঞ্চি এবং আইফোন ১২ প্রো ম্যাক্স ফোনটি হবে ৬.৭ ইঞ্চি।

 

শুধু আকারেই নয় সংস্করণ অনুযায়ী এর ক্যামেরা ও ব্যাটারিতেও পার্থক্য থাকবে। ফোনের দামের ক্ষেত্রে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনার কারণে দাম কিছুটা কমিয়ে ফোনটি বিক্রি করা হবে ৬৪৯ থেকে এক হাজার ৯৯ মার্কিন ডলারের মধ্যে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com