শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

লাগাতার কমেই চলছে সোনার দাম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৬ বার পড়া হয়েছে

চলতি মাসের শুরুতে অল্প ওঠানামার মধ্যে থাকলেও কয়েক দিন ধরে বিশ্ববাজারে পতনের মুখে পড়েছে সোনার দাম। তবে, বড় ব্যবধানে সোনার পতন শুরু হয় গত মাসেই (আগস্ট)।

 

এর আগে করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্ব অর্থনীতি টালমাটাল হয়ে পড়লে কয়েক দফা রেকর্ড ভেঙে গেল জুলাইয়ে এ যাবতকালের দাম বৃদ্ধির রেকর্ড করে ধাতুটি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা হাত বদল হয় ১৯৪০.৪৩ ডলারে। যা শনিবারের চেয়ে এক ডলারের কম। এর আগে ৯ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার সবশেষ দাম ছিল ১৯৪৬.৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫.২৩ ডলারে থামে সোনার লেনদেন। দরপতনের ধারা অব্যাহত থাকে ১১ সেপ্টেম্বরও। আগের দিনের চেয়ে প্রতি আউন্স সোনার দাম কমে ৩.৭২ ডলার; দিন শেষ হয় ১৯৪১.৫০ ডলারে। ১২ সেপ্টেম্বর আরেক দফা দরপতনে প্রতি আউন্স সোনার দাম নামে ১৯৩৯.৩৬ ডলারে।

 

বিশ্ববাজারে সোনার দরপতনের কারণ হিসেবে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা ডলারের দুর্বল অবস্থান ও করোনাভাইরাসের টিকা আবিষ্কারের অগ্রগতিকে চিহ্নিত করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com