শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশে বর্ষার পানিতে গোসল করতে নেমে হাসান মিয়া (০৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চানপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু হাসান ভৈরব পৌর শহরের চন্ডিবের মোল্লা বাড়ির মোঃ সোহেল মোল্লার ছেলে।

 

নিহতের পরিবার সূত্রে জানাযায়, গত বুধবার দুই শিশু ছেলেসহ স্বপরিবারে শশুর বাড়িতে বেড়াতে আসেন পৌর নিউ মার্কেটের পাদুকা ব্যবসায়ী মোঃ সোহেল মোল্লা। পরদিন আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুই সহোদর হাসান (৬) ও হোসেন (৫) বাড়ির লোকজনের নজর এড়িয়ে বাড়ির পাশে বর্ষার পানিয়ে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বড় ভাই হাসান পা পিছলে পড়ে গিয়ে নিচু জমির গভীর পানিতে তলিয়ে যায়। এসময় ছোট ভাই হোসেনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে পানিতে ডুবে যাওয়া শিশু হাসানকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেন।

 

পরে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com