রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০৯ বার পড়া হয়েছে

আগামী তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

.

চ্যানেল আইয়ের কিশোরগঞ্জ প্রতিনিধি শাহ আজিজুল হককে সভাপতি, সময় টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদকে কার্যকরী সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকাকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাহ আজিজুল হক।

.

২০১৭ সালে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন হিসেবে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ করে। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে এই কার্যকরী কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী তিন বছর (২০২৩ সাল পর্যন্ত) দায়িত্ব পালন করবে। নতুন কার্যকরী কমিটির অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি শফিক আদনান (এটিএন নিউজ), যুগ্ম-সম্পাদক শরীফুল আলম (ডিবিসি নিউজ) ও ইমরুল হক শিল্পী (এসএ টিভি), সাংগঠনিক সম্পাদক সুলতান রায়হান ভূঞা রিপন (বাংলা টিভি), কোষাধ্যক্ষ টিটু দাস (নিউজ টিয়েন্টিফোর), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পলাশ (মাই টিভি)। কার্যকরী সদস্য যাথাক্রমে সুলতান মাহমুদ কনিক (চ্যানেল টুয়েন্টিফোর) ও রুমন চক্রবর্তী (এশিয়ান টিভি)।

.

সভায় কিশোরগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com