রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রীতি ম্যাচ দিয়ে কিশোরগঞ্জ ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭৩ বার পড়া হয়েছে

স্থানীয় ও কিশোরগঞ্জের প্রবীণ ফুটবলারদের উদ্যোগে প্রীতি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কিশোরগঞ্জ ফুটবল একাডেমীর। প্রাথমিক পর্যায়ে নবীন-প্রবীণদের সম্মিলনে প্রায় ৩০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছে একাডেমীটি।

 

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সাবেক কৃতি ফুটবলার মো: লায়েক আলীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিন সবুজ ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন। এছাড়াও শুভেচ্ছা দূত হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছে ঢাকা মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়ার আতিকুর রহমান মিশু, মোনায়েম খান রাজু, হেদায়েত উল্লাহ রবিন, মাজহারুল ইসলাম হিমেল প্রমুখ।

 

৩০ জন সদস্য সংখ্যা নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানা যায়। আজকের উদ্বোধনীতে প্রবীণ একাদশ ও নবীণ একাদশের মাঝে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে খেলা গোলশূন্য ড্র হয়।

 

জাতীয় পর্যায়ে ফুটবলের খরা থাকলেও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সামাজিক ও ব্যক্তি উদ্যোগে অনেক ফুটবল সংগঠন ও ক্লাব গড়ে উঠছে। কিন্তু উপযুক্ত পরিবেশ, প্রতিযোগিতা ও স্পন্সর না থাকার কারণে সেগুলো আর বেশি দিন ঠিকে থাকে না। ফুটবল প্রেমীরা মনে করে বিত্তবানদের স্পন্সর, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও সঠিক পরিবেশ বাস্তবায়ন করতে পারলে দেশের ফুটবল একদিন বিশ্ব মঞ্চে প্রতিযোগিতা করবে।

 

উপস্থিত অতিথিরা কিশোরগঞ্জ ফুটবল একাডেমীর জন্য শুভকামনা জানিয়েছেন এবং সুন্দর ও সুষ্ঠুভাবে সংগঠনের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com