সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে ভরসা ইট ভাটার মালিক মোঃ রফিকুল ইসলাম ফকিরের বিরুদ্ধে দাদনের নামে নিরহ লোকদের হয়রানি, জমি দখল, বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজী করায় তাকে গ্রেফতারের দাবীতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল থেকে পাচলিয়া পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধনে কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, রফিকের পিতা, ভাই বিএনপির নেতা কিন্তু রফিক স¤প্রতি আওয়ামী লীগে যোগ দিয়ে এলাকার নিরীহ লোকজনদের নিকট থেকে দাদনের নামে টাকা নিয়ে ইট এবং টাকা কোনটিও ফেরত না দিয়ে উল্টো হয়রানি করছে, ব্যাবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজী করছে, চাঁদা দিতে অস্বীকার করলে তার বাহিনীর লোক দিয়ে লুটপাট চালানো হচ্ছে। সভায় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে রফিকুল ইসলামকে গ্রেফতারের দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ,হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহেল কাফি, সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান বিএসসি, বনিক সমিতির সভাপতি আলাউদ্দীন মিঞা, মুক্তিযোদ্ধা কমান্ডার তোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল হুদা প্রমূখ।