বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ব্যঙ্গ করায় ইউপি সদস্য আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩২১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ব্যঙ্গ করায় বান্দরবান জেলার লামায় রোকন উদ্দিন নামের এক ইউপি মেম্বারকে আটক করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) রাতে আজিজনগর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। এর আগে, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে নিয়ে ব্যাঙ্গ এবং আওয়ামী লীগকে ‘চোরের দল’ বলায় এক প্রতিবাদ সমাবেশ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতার এহেন কার্যক্রমের জন্য ক্ষোভ প্রকাশ করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন আজিজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার ও বিএনপি নেতা এম ডি রোকন উদ্দিনের অশোভন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে ৪৮ ঘন্টার মধ্যে ইউপি সদস্যকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় তিনি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 

প্রতিবাদ সমাবেশে লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন করিম, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, সহ-সভাপতি হাজী জসিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, যুগ্ন সাধারণ সম্পাদক আলী শরীফ শাহিন সহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রতিবাদ সমাবেশের পর পরই পুলিশ রাত ৯টার দিকে ইউপি সদস্য রোকন উদ্দিনকে আটক করেন বলে নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com