বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

লালপুরে উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩০৪ বার পড়া হয়েছে

আখ মাড়াই অর্ডিনেন্স বাতিল, আখচাষীদের বকেয়া পাওনা পরিশোধ, আখের দাম মন প্রতি ২০০ টাকা ধার্য করা সহ ১৯ দফা দাবীতে নাটোরের লালপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আখচাষী ইউনিয়নের শাখা, উত্তর বঙ্গ চিনিকল আখ চাষী সমিতি।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার গোপালুরের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল হলরুমে উত্তর বঙ্গ চিনিকল আখ চাষী সমিতির সভাপতি আনছার আলী দুলাল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবাজ আলী,আখচাষী নেতা মাসুদ রানা সরকার,বাবু প্রেমানন্দ প্রাং,শাহীন আলম, সামসুল হক,আস্তুল হোসেন, রফিকুল ইসলাম, দীগেন্দ্রনাথ সরকার,আবুল কাশেম, অধ্যক্ষ্য আর জাহান আলী কাজল, জাহিদুল ইসলাম,আরশাদ আলী,শহিদুল ইসলাম,আবুল হোসেন,নজরুল ইসলাম প্রমূখ। সমাবেশে বক্তারা আখ মাড়াই অর্ডিনেন্স বাতিল, আখচাষীদের বকেয়া পাওনা পরিশোধ, আখ সরবরাহের ২৪ ঘন্টার মধ্যে আখের মূল্য পরিশোধ, আখের দাম মন প্রতি ২০০টাকা ধার্য করা সহ ১৯ দফা দাবী তুলে ধরে দ্রুত তাদের দাবী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

সমাবেশ শেষে দুপুরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোপালপুর রিক্সা স্ট্যান্ডে পথসভা করে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com