শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে র‌্যাবের হাতে ২ বিদেশি নাগরিক আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫০০ বার পড়া হয়েছে

পাসপোর্ট বিহীন অবৈধভাবে বাংলাদেশে বসবাস করার অপরাধে কিশোরগঞ্জের ভৈরবর দুর্জয় মোড় এলাকা হতে একজন লাইবেরিয়ান ও একজন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি টহল টিম ডিউটি করা কালে সকাল সাড়ে ১০টার সময় ভৈরব দুর্জয় মোড় বাসষ্ট্যান্ড এলাকায় দুইজন বিদেশি নাগরিককে অবস্থান করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় বিষয়টি কোম্পানী কমান্ডারকে অবগত করেন টহল টিম। খবর পেয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় বিদেশি নাগরিকদ্বয়কে আটক করে। আটককৃত বিদেশি নাগরিকদের পরিচয় জিজ্ঞাসা করিলে একজন লাইবেরিয়ান ও একজন নাইজেরিয়ান নাগরিক বলে জানায়। কিন্তু তারা লাইবেরিয়ান ও নাইজেরিয়ান নাগরিকের কোনো পরিচয়পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোনো বৈধ পাসপোর্ট ভিসা দেখাতে পারেনি।

 

র‍্যাবের কোম্পানি কমান্ডার রাফিউদ্দিন যোবায়ের বলেন, তারা সন্দেহজনক ভাবে ভৈরব বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তারা বাংলাদেশে অবস্থানের পক্ষে বৈধ কোনো কাগজ পত্র দেখাতে না পারে নি। তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ৯ ধারার বিধান লঙ্ঘন এবং একই আইনের ১৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com