শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২ বছরেও শেষ হয়নি খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্প

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩০৪ বার পড়া হয়েছে

২০০৮ সালে গ্রহণ করা হয় খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্প। এরপর ২০১৭ সালে এর নির্মাণ কাজ শুরু হলেও স্থান পরিবর্তন, জমি অধিগ্রহণ, নকশার পরিবর্তন জটিলতাসহ নানা কারণে এখন পর্যন্ত তা শেষ করা যায়নি।

খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের ৪১টি প্যাকেজের মধ্যে এখনও টেন্ডার হয়নি ৯টি প্যাকেজের। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে সংশয়। তবে কর্তৃপক্ষের দাবি, খুব দ্রুত এগুলোর টেন্ডার প্রক্রিয়ায় যাওয়া হবে।

.

জানা যায়, ১৯১২ সালে ভৈরব নদীর তীরের নগরীর জেলখানা ঘাট এলাকায় স্থাপন করা হয় খুলনা জেলা কারাগার। ধারণ ক্ষমতা মাত্র ৬০৮ জনের হলেও বছর জুড়েই কারাগারে ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ বন্দি থাকে।

সামাজিক আন্দোলন এবং প্রয়োজনের তাগিদে রূপসা বাইপাস সড়কে ‘খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের’ কাজ শুরুর উদ্যোগ নেয়া হয়। প্রায় ৩০ একর জমিতে ২৫১ কোটি টাকা ব্যয়ে কারাগারটি নির্মাণ করা হচ্ছে।

গণপূর্ত বিভাগ জানায়, ২০১১-১২ অর্থবছরে প্রকল্পের কাজ শুরু হয়। তবে জমি অধিগ্রহণ, নকশা জটিলতা, বালু ভরাটসহ নানা কাজের জন্য প্রকল্পে বিলম্ব হয়। কারাগারের ৪১টি প্যাকেজের মধ্যে ৩২টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। যার অর্ধেকের বেশি কাজ দৃশ্যমান। বাকি ৯টি প্যাকেজের টেন্ডারও শিগগিরই হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার সময়সীমা থাকলেও, করোনার প্রভাব এবং ঠিকাদাররা নির্দিষ্ট সময়ে কাজ করতে না পারায় সময় আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদে যে প্যাকেজগুলো দ্রুত টেন্ডারে যাচ্ছে সেগুলো হএলা- কারাগারের অভ্যন্তরে হাসপাতাল, তিনশ’জন ওয়ার্ডের ব্যারাক-২, সেন্ট্রি বক্স, গ্যারেজ, স্কুল, রেইনওয়াটার হার্ভেস্টিং, সুয়্যারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি), বহিস্থ পানি সরবরাহ, সারফেস ড্রেন উইথ কালভার্ট, এক্সটারনাল ইলেকট্রিফিকেশন, সোলার সিস্টেম, আরবরিকালচার এবং সয়েল অ্যান্ড ম্যাটেরিয়াল টেস্ট।

 

এ বিষয়ে গণপূর্ত বিভাগ-২ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. নাসির উদ্দীন খান বলেন, ‘কয়েকটি প্যাকেজের মূল্য সংশোধিত হওয়ার কারণে দরপত্র আহ্বান করা হয়নি। এছাড়া করোনার কারণেও স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে।’

খুব শিগগিরই দরপত্র আহ্বানসহ প্রকল্পের কাজ শেষ করার জন্য ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com