শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বড় ভাইয়ের বদলে বিয়ে করতে এসে ছোট ভাই ধরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩১৮ বার পড়া হয়েছে

বড় ভাইয়ের বদলে বিয়ে করতে এসে বিয়ে বাড়িতে কনে পক্ষের হাতে ধরা পড়েছেন ছোট ভাই। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এ ঘটনার পর বিয়ে বন্ধ করে ছোট ভাইকে বিয়ের খরচ জরিমানা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে এ ঘটনায় বিয়ের ঘটকের কিছু কারসাজি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান রাববুল হোসেন বলেন, সামাজিক নিয়মে ঘটকের মাধ্যমে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তাঁতীপাড়া গ্রামের আকরাম আলীর বড় ছেলে সোহাগের বাবুর (২৯) সাথে বিয়ে ঠিক হয় দলদলী ইউনিয়নের পোলাডাংগা জিন্নাহনগর গ্রামের এক তরুণীর। প্রথাগতভাবে ছেলে ও মেয়ে পক্ষের সকল বিষয়াদি চূড়ান্ত হয়। কিন্তু শনিবার মাইক্রোবাসযোগে বর সেজে সকল প্রস্তুতি নিয়ে বিয়ে করতে সোহাগের পরিবর্তে আসেন ছোট ভাই সুজন আলী (২৭)। সুজন এর আগেও বড় ভাইয়ের সাথে প্রথমবার মেয়ে দেখার সময় কনের বাড়ি এসেছিলেন।

 

এদিকে সুজনকে বর বেশে দেখে কনে পক্ষের লোকজন চমকে যান। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে কনের পিতা-মাতা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি বিয়ের আয়োজন বন্ধ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। অপরদিকে বর সেজে আসা সুজন ও সাথের লোকজনকে আটক করে জনপ্রতিনিধিদের খবর দেয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ দবির, দলদলি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী, সদর ইউপির সংশ্লিষ্ট সদস্য আহসানুল কবিরসহ অনান্যরা। তারা এমন প্রতারণা দায়ে বরপক্ষকে বিয়ের আয়োজনসহ আনুসাঙ্গিক খরচ বাবদ ৬০ হাজার টাকা জরিমানা করেন। বরপক্ষ নগদ ৩ হাজার টাকা পরিশোধ করে মাফ চেয়ে ঘটনাস্থল ত্যাগ করে। উপজেলা চেয়ারম্যান জানান, ঘটনার পর থেকে সংশ্লিষ্ট ঘটক লাপাত্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর পক্ষের ওই দুই ভাই বিদেশে ছিলেন। তবে সুজনের বিরুদ্ধে কিছু সামাজিক অভিযোগ থাকায় তাকে বিয়ে দেয়া যাচ্ছিল না। এমতাবস্থায় বরপক্ষ এমন কৌশলের আশ্রয় নেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com