বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

জেলেদের হামলায় গুরুতর আহত ১৩ পুলিশ সদস্য

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৬০ বার পড়া হয়েছে

চাঁদপুরে ইলিশ শিকার বন্ধের অভিযানের সময় জেলেদের হামলায় নৌ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীনসহ ১৩ নৌ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। রবিবার বেলা ১১টায় চাঁদপুরের মেঘনা নদীর চর লক্ষ্মীপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

আহত পুলিশ সদস্যদের ২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যরা হলেন- পুলিশ সদস্য এস আই ইলিয়াস, প্রসেনজিৎ, হেলাল উদ্দিন, নায়েক ইকবাল, মুজাহিদুল ইসলাম, আল মামুন, ফেরদৌস শেখ, নিলয় দেব, আলামিন, কাউসার, মোনায়েম ও শাহজালাল।

হামলায় আহত অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানিয়েছেন, গতরাত নৌ পুলিশ সদর দপ্তরের দলটি নদী তীরের বিভিন্ন এলাকায় অভিযান শেষে ফিরছিলো। রোববার বেলা ১১টার দিকে মেঘনা নদীর চর লক্ষ্মীপুর এলাকায় ৩ শতাধিক নৌকা নিয়ে জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিতে দেখে তাদের আটক করতে যায়। এসময় জেলেরা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় পুলিশও শর্টগান দিয়ে গুলি করে। পরে ৭ জেলেকে আটক এবং ৩ শতাধিক নৌকা নদীতে ডুবিয়ে দেয়া হয়।

 

উল্লেখ্য, ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষার্থে চাঁদপুরের পদ্মা-মেঘনায় গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু প্রতিদিনই জেলের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরতে নদীতে নামছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com