শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সিরিয়ায় মার্কিন বাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে তুর্কি সীমান্তবর্তী এলাকায় এ হামলা চালানো হয়। মার্কিনিদের দাবি, উগ্রপন্থী আল কায়েদার সঙ্গে সম্পর্ক আছে, এমন একটি সংগঠনের কয়েকজন নেতাকে হত্যার জন্য ওই ড্রোন হামলা চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকমের মুখপাত্র মেজর বেত রিঅর্ডান এক বিবৃতিতে দাবি করেন, উগ্রবাদী সংগঠনের নেতারা ইদলিভ শহরের কাছে একটি জায়গায় গোপন বৈঠক করছে, এ খবর পেয়ে মার্কিন বাহিনী সেখানে হামলা চালায়।

 

তবে ওই ড্রোন হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট কয়জন উগ্রবাদী নেতা নিহত হয়েছে তা মেজর রিঅর্ডান পরিষ্কার করেননি। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বেসামরিক ব্যক্তি রয়েছে।

সংস্থাটি বলেছে, আল কায়েদা সমর্থিত উগ্রবাদী নেতারা রাতের খাবার খাওয়ার সময় সেখানে আমেরিকা হামলা চালায় এবং নিহত ১৭ জনের মধ্যে ১১ জন উগ্রবাদী নেতা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com