শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩০০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দু’টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১টা ৪৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ইঞ্জিনসহ তিনটি বগি লাইন চ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় খুলনার সাথে সকল ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, পারবতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দু’টি সিগনাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এসময় বিকট শব্দে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ইঞ্জিনসহ ট্রেন দু’টির তিনটি বগি লাইন চ্যুত হয়।

 

তিনি আরও জানান বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছিয়েছে। উদ্ধার কাজ শুরু করা হয়েছে।

 

তিনি আরও জানান, চালকের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সাথে সকল প্রকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com