শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এক ঘণ্টার ডিসি পলিটেকনিকের ছাত্রী পুষ্পা!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩১৭ বার পড়া হয়েছে

বগুড়ায় এক ঘণ্টার জন্য জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পেলেন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়ার সভাপতি কলেজছাত্রী পুষ্পা খাতুন। বুধবার জেলা প্রশাসকের অফিস কক্ষে উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) এর আয়োজনে তাকে জেলা প্রশাসকের এই দায়িত্ব দেওয়া হয়।

 

বগুড়ার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষে ছাত্রী ও এনসিটিএফের জেলা সভাপতি পুষ্পা খাতুন এক ঘণ্টার জন্য বগুড়া জেলার জেলা প্রশাসকের ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেন। জেলা প্রশাসক জিয়াউল হকের কাছ থেকে এসময় প্রতীকীভাবে দায়িত্ব বুঝে নেন পুষ্পা খাতুন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রতীকী ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে পুষ্পা খাতুন বগুড়াকে শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা, বাল্যবিবাহের হার শূস্যের হার কোঠায় নামিয়ে আনা, শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ করে তাদের নেতৃত্ব বিকাশে জেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সুপারিশমালা প্রদান করেন।

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক সন্তুষ্টি প্রকাশ করে শিশুদের প্রতিনিধি পুষ্পার মাধ্যমেই সকল শিশুকে মুক্তমনা হিসেবে বেড়ে উঠে দেশের সর্বোচ্চ পদগুলো অর্জনের মাধ্যমে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, গার্লস টেকওভার কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুরা উৎসাহিত হবে এবং নিজেদের স্বপ্নপূরণেও অঙ্গীকারবদ্ধ হবে। শিশুদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বগুড়াকে শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও তিনি সর্বদা ইতিবাচক ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতিও দেন। তবে করোনাকালীন মাস্কের যথাযথ ব্যবহারসহ সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডিসি জিয়াউল হক।

এনসিটিএফ বগুড়ার জেলা ভলান্টিয়ার গণমাধ্যমকর্মী সঞ্জু রায় এবং পারমিতা ভট্টাচার্য স্বর্ণার সার্বিক ব্যবস্থাপনায় গার্লস টেকওভার কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ, সহকারী কমিশনার আশরাফুর রহমান এবং এনসিটিএফ বগুড়ার উপদেষ্টা দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com