শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘুম থেকে তুলে মাদ্রাসার শিশুছাত্রকে বলৎকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩১৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসার ১০ বছরের শিশুছাত্রকে বলৎকার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার সাহেবাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক আব্দুল আজিজ (৩০) নাটোর জেলার সিংড়া উপজেলার পুন্ডরি এলাকার ছটু মিয়ার ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রতি রাতের মতো বলৎকার হওয়া শিশুছাত্র তার পড়ালেখা শেষে ঘুমাতে যায়। রাত গভীর হলে ওই শিক্ষক কৌশলে ঘরে প্রবেশ করে শিশুছাত্রকে ঘুম থেকে তুলে বলৎকার করে ভয়ভিতি দেখায়। তিনি ছাত্রকে বলেন, ‘এ কথা যদি কারো কাছে প্রকাশ করস তুই হাফেজ হতে পারবি না।’ শুধু তাই নয় মেরে ফেলার হুমকিও দেন ওই শিক্ষক।

 

সকাল হলে ওই ছাত্র বাড়ি গেলে তার শরীর খারাপ হয়। তার বাবা জিজ্ঞেস করে শরীর এমন মনে হচ্ছে কেন। পরে অনেক অনুরোধ করায় শিশুছাত্র তাকে বলৎকারের বিষয়টি খুলে বলে। পরে শিশুটির বাবা কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করলে তাৎক্ষণিক ওই শিক্ষককে পুলিশ আটক করে।

 

এ ঘটনায় কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) রাজীব চক্রবর্তী বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com