শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

কিশোরগঞ্জ সদরের যশোদলে মিনি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৫৩১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের যশোদলে মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে স্থানীয় সিরাজুল ইসলাম খেলার মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। বিভিন্ন সমস্যায় অনুষ্ঠিত না হওয়া এক বছর আগের আয়োজিত টুর্নামেন্টটি অবশেষে গতকাল ফাইনালের মুখ দেখে।

 

মিনি টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ ও দুলাল স্পোটিং ক্লাব। নির্ধারিত সময়ের প্রথমে গোলশূন্যভাবে খেলা মিমাংসা হলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্পোটিং ক্লাব। দুলাল স্পোটিং ক্লাবের পক্ষে প্রথম গোলটি করে শাহীন এবং দ্বিতীয় গোলটি করে লাদেন।

 

কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো: আব্দুল আজিজের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব (বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) মো: ওয়াহিদুল ইসলাম। প্রধান অতিথির সাথে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব মো: মুনিম হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো: আজিজুল হক, যশোদল ইউনিয়েনের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, বীর মুক্তিযোদ্ধা এ.বি সিদ্দিক, যশোদল ইউনিয়ন আওয়ামীগের সভাপতি শফিকুল হক বাবুল, সাবেক চেয়ারম্যান মো: ফজলুল হক ছাদির, মো: জায়েদ মিয়া, যশোদল ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায়, মো: আজহারুল ইসলাম ফিরোজ, মো: আবু বাক্কার ছিদ্দিক, ইউপি মেম্বার ফরিদ বেগ’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

খেলা শেষে বিজয়ী দল দুলাল স্পোটিং ক্লাবের হাতে চ্যাম্পিয়ণ পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও রানার আপ দলকেও পুরষ্কৃত করা হয়। গোলদাতা দুজনকে নগদ টাকা পুরষ্কৃত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com