শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ভুল অপারেশনে স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪০৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুল অপারেশনে উম্মে হাদি (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

শুক্রবার রাতে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত উম্মে হাদি উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বাঙ্গালা গ্রামের মতিয়ার আলীর মেয়ে। উম্মে হাদিকে শুক্রবার সকালে কেয়ার হসপিটালে টনসিলাইটিস এর অপারেশনের জন্য নেয়া হয়। পরে রাতে ভুল অপারেশন করার কারনে তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।

 

কেয়ার হসপিটালের মালিক লুৎফর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন বিষয়টা সবার সাথে বসে সব কিছু মিমাংসা করা হয়েছে। এটা নিয়ে নিহত পরিবারের আর কোন অভিযোগ নেই।

 

অপারেশকারী চিকিৎসক ডাঃ সৈয়দ ছানাউল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, রুগীটির শ্বাসকষ্ট ও হার্ডের সমস্যার থাকার কারনে মারা যেতে পারে। তবে আমারা চেষ্টা করছি কিন্তুু রুগীকে বাঁচাতে পারি নাই।

 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, উম্মে হাদির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে কেয়ার হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে মৃত্যু’র সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com